সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫

তাড়াশে কয়েক কোটি টাকা মূল্যের কষ্ঠি পাথরসহ আটক

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে কয়েক কোটি টাকা মূল্যের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর) সহ ৩জনকে আটক র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব- ১২ সদস্যরা।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে তাড়াশ থানার বৈদ্যনাথপুর গ্রাম থেকে প্রাচীন প্রতুতাত্ত্বিক (কষ্ঠিপাথর) বিষ্ণুমূর্তিসহ ৩সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, তাড়াশ উপজেলার কুসুমদী এলাকার শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রী রাম সরকার (৩৮), পেঙ্গুয়ারী এলাকার নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন (৪০) ও বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৫০)।

র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান পিএসসি সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈদ্যনাথপুর গ্রামে চোরকারবারিদের মাধ্যমে কষ্ঠিপাথর বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ সদস্যরা।

এ প্রাচীন প্রতুতাত্ত্বিক কষ্ঠিপাথর সাদৃশ্য (কালো রংয়ের ৩৩.৫ কেজি ওজনের) বিষ্ণুমূর্তি অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের সময় ওই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের নিকট থেকে ২টি মোবাইল জব্ধ করা হয়। গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর