মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

টয়লেট নিয়ে ছোট ভাই হত্যা করল বড় ভাইকে

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে বাড়ির টয়লেট নির্মানকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পুরুলিয়া গ্রামের মৃত রওশন আলীর দুই ছেলে খালেক (৫৫) ও মালেক (৫০)। মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ির ভিতরে একটি টয়লেট স্থাপনাকে কেন্দ্র করে ছোট ভাই মালেক ও তার ছেলে আব্দুর রাজ্জাকের সাথে খালেকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই খালেক ও তার বড় ছেলে নুরুল আলীকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত নুরুল আলীকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

হত্যার ঘটনা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, হত্যার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার পর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর