মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রমজানের আগে লকডাউন বিধিনিষেধ মানছে না কেউ

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের আরোপিত সাতদিনের নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনেও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে লকডাউন। নাটোরের গুরুদাসপুর উপজেলার বাণিজ্যিক শহর চাঁচকৈড় বাজারে মানুষের ভীড় কমছেনা। মানা হচ্ছে না বিধিনিষেধ।

উপজেলা ঘুরে দেখা গেছে, গত বছর যেভাবে করোনা আতঙ্ক বিরাজ করেছিল এবার সে ভাবটি তেমন নেই। অটোভ্যান রিকসার দখলে থাকা রাস্তঘাটে মানুষের কমতি ছিলনা। মাস্ক ছিলনা অনেকের মুখে। কিছু মানুষ মাস্ক থাকা সত্তে¡ও সঠিকভাবে ব্যবহার করছেন না। কারো মাস্ক আবার নোংরা ময়লাযুক্ত। অধিকাংশ দোকানপাট খোলা ছিল। তবে বস্ত্র বিতানগুলো বন্ধ ছিল। হোটেল রেঁস্তোরা বন্ধ থাকলেও খোলা জায়গায় বসেনি কাঁচাবাজার। চাঁচকৈড় মাছ বাজার, কাঁচাবাজার, রসুনহাট, চৈতালী হাটসহ চাঁচকৈড় বাজারের সর্বত্রই ছিল জনসমাগম।

রমজানের আগে লকডাউন দেওয়ায় চাঁচকৈড় বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী বরকত আলী বলেন, বস্ত্রবিতান ব্যতিত অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। লকডাউনে পড়ে ছিটকাপড় ব্যবসায়ী ও দর্জিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মার্কেট খোলার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে লকডাউন চললে তাদের না খেয়ে মরতে হবে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছে উপজেলা প্রশাসন। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর