সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইলে রাতে গরম বাতাসে পড়লো কৃষকের কপাল

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে রবিবার সন্ধ্যা থেকে হটাৎ গরম বাতাসে কৃষকের আবাদ করা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের শীষ শুকিয়ে সোনালি ফসল এখন সাদা রং ধারণ করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভার বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত (০৪ এপ্রিল) রোববার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শুধু গরম বাতাস ছিল। তবে সন্ধ্যায় হারকা শিলা বৃষ্টি পরে কোনো রকম ঝড় বৃষ্টি ছিল না।ছিলো গরম বাতাস। এর মধ্যে নান্দাইলের একটা পৌরসভা সহ ১৩ ইউনিয়নে বহু কৃষকের ফসলি জমির এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গত (০৫ এপ্রিল) সোমবার সকালে রোদ ওঠার পর স্থানীয় কৃষকগন তাদের ফসলি জমিতে গিয়ে দেখতে পায় থোড় আসা ধান শুকিয়ে যাচ্ছে। এতে আমাদের সর্বনাশ হয়ে গেছে। সময় যাচ্ছে আর কৃষকে চোখে অন্ধকার। হতাশা হয়ে পড়েছে কৃষকেরা। কৃষকেরা বলেন, ‘জীবনেও এমন গরম বাতাস দেখিনাই। সকালে উঠে দেখি খেতের ধান মরে গেছে। আমরা কী খেয়ে বাঁচব। করজা কইরা গিরস্থি করেছি। অহন কি করে দেব? কীভাবে সারা বছর বউ পোলাপান নিয়ে চলবে ? ‘খেতের পর খেত নষ্ট হয়ে গেছে।’ এবিষয়ে নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামান বলেন, আমি মাঠ পর্যায়ে ঘুরে খোঁজ খবর নিচ্ছি। কোথাও আংশিক কোথাও সম্পূর্ণ রুপে ফসল নষ্ট হয়েছে। তিনি আরও বলেন ৩৫ ডিগ্রি তাপমাত্রার বেশি তাপ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় এমন ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলার ১২০ হেক্টর জমির ফসল আংশিক ও সম্পূর্ণ রুপে ক্ষয়ক্ষতি হতে পারে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর