সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেলকুচিতে কিশোরীকে অপহরণের অভিযোগ,চারদিনেও সন্ধান মেলেনি, শঙ্কায় পরিবার

খন্দকার মোহাম্মাদ বেলকুচিত (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামে শারমিন খাতুন (১৫)নামে এক কিশোরীকে অপহরনের অভিযোগ উঠেছে একই গ্রামের খোদা বক্স শেখের ছেলে জুয়েল শেখের (৩৫) বিরুদ্ধে ।
পারিবার সুত্রে জানাযায়, রাজাপুর গ্রামের জুয়েল শেখের সাথে পুর্ব শত্রুতার জেরে গত ১লা এপ্রিল বিকেলে একই গ্রামের সাকাওত মোল্লার মেয়ে শারমিনকে বাড়ির পাশে থেকে সিএনজিতে জোর পুর্বক উঠিয়ে নিয়ে যায় । এ ব্যাপারে জুয়েলের বাবা খোদা বক্সকে জানানো হলে তিনি বিষয়টি জানেন ও মেয়েকে উদ্ধার করে বাড়িতে পৌছে দিবে বলে প্রতিশ্রুতি দেন । পরবর্তিতে তাদের আর কোন তৎপরতা না দেখে শুক্রবার (২ এপ্রিল) রাতে শারমিনের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দেন । চার দিন অতিবাহিত হলেও শারমিনের কোন সন্ধান না পাওয়ায় শঙ্কায় রয়েছে তার পরিবার ।
শারনিনের বাবা সাকাওত মোল্লা বলেন, মাঝে মাঝে আমার মেয়েকে জুয়েল নানা ভাবে উত্তক্ত করত । এই বিষয়ে তার পরিবারকে জানানো হলে আমাদেরকে হুমকি দেয় । অনৈতিক ভাবে তিন বিয়ে করা জুয়েল এলাকার অনেক মেয়ের দিকে তার লালসার দৃষ্টি দেয় । আমার মেয়েকেও সে উঠিয়ে নিয়ে যাবে বলে নানা সময় হুমকি দেয় ।তারই জের ধরে ১লা এপ্রিল বিকেলে আমার মেয়েকে বাড়ির পাশে থেকে জোর পুর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে যায় । জুয়েলের কাছে থেকে শারমিনকে উদ্ধার করতে না পারলে প্রান নাশের শঙ্কা রয়েছে বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, শারমিন অতি দরিদ্র পরিবারের মেয়ে তার বাবা স্থানীয় মাতব্বর ও ইউপি সদস্যদের দারে দারে ঘুড়ে এবং থানায় গিয়েও তার মেয়ে উদ্ধারের কোন সামাধান পায় নি । জুয়েল প্রভাবশালী হওয়ায় ও অনৈতিক ভাবে একাধিক বিয়ে করায় তার বিরুদ্ধে কেও প্রতিবাদ করতে সাহস পায় না ।টাকার বিনিময়ে সব কিছু ম্যানেজ করার দ¶তা রয়েছে তার ।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, থানায় অভিযোগ দিয়েছে কিনা আমার জানা নেই । যদি অভিযোগ দিয়ে থাকে তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

#CBALO/আপন ইসলাম

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর