সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে করোনায় পোশাক শ্রমিকের মৃত্যু, বাড়ি লকডাউন

মোঃ মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের কাজিপুরে করোনায় আক্রান্ত হয়ে লোকমান হোসেন (৪১) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ধাপে করোনা আক্রান্ত হয়ে কাজিপুরে এটিই প্রথম মৃত্যু।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল।

তিনি জানান, লোকমান হোসেন উপজেলার কাচিহারা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। ঢাকায় তিনি পোশাক কারখানায় কাজ করতেন। এক সপ্তাহ পূর্বে তিনি ঢাকা থেকে সর্দি-জ্বর নিয়ে বাড়ি আসেন।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, করোনা উপসর্গ নিয়ে গতকাল বুধবার সকালে বাড়ি থেকে চিকিৎসার উদ্দেশ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হন।

পরে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। বিকেলেই তার রিপোর্ট পজিটিভ আসার কিছুক্ষণ পরেই মারা যান তিনি। ওই দিন সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।

ডা. মোমেনা পারভীন পারুল বলেন, ‘বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে লোকমানের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে না আসা পর্যন্ত তাদের সবাইকে বাড়ির ভিতরেই অবস্থান করতে বলা হয়েছে।’

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, লোকমান করোনায় আক্রান্ত ছিলেন। বগুড়ায় করোনায় মৃত ব্যক্তির সৎকারে নিয়োজিত ব্যক্তিরা তাকে গোসল করান এবং সঙ্গে এসে তার দাফন জ সম্পন্ন করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর