শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিসিডিবি উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনাসভা

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া সিসিডিবি-এমএফপির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া সিসিডিবি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকা সমন্বয়কারি পাবনা অঞ্চলের মো: আতিকুর রহমান চৌধুরী।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া সিসিডিবি’র শাখা ব্যবস্থাপক মো: হেলাল উদ্দিন, সিসিডিবি পাবনা শাখা ব্যবস্থাপক মকলেছুর রহমান, সিসিডিবি ভাঙ্গুড়ার শাখা ব্যবস্থাপক সাইফুদ্দিন, সিসিডিবি মুলাডুলি শাখা ব্যবস্থাপক লাল মহন সরকার, আটঘরিয়ার সিসিডিবি হিসাব রক্ষক মোয়াজ্জেম হোসেন, এফও নিজাম উদ্দিন, এফও তাবারক হোসেন, উজ্জল হোসেন, মুলাডুলি শাখার এফও নাসিমা খাতুন প্রমূখ।

আলোচনা শেষে সিসিডিবি’র কর্মকর্তাবৃন্দ চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। ১ম বিজয়ী হয়েছেন রোমেন আহমেদ, ২য় বিজয়ী হয়েছেন ঐশি খাতুন, ৩য় বিজয়ী হয়েছেন মাহি।

 

#CBALO/আপন ইসলাম

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর