শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ২দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু

মোঃ আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় দুইদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার(২৭মার্চ) সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটরিয়াম কমিউনিটি সেন্টারে এই উন্নয়ন মেলা শুরু হয়েছে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের ২৫টি স্টল অংশ গ্রহণ করেছে। এই উন্নয়ন মেলা চলবে আগামী রবিবার (২৮ মার্চ) পর্যন্ত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ,বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পর্দাপণ করেছে। মাথাপিছু আয় বেড়েছে কয়েক গুন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাস্তাঘাট,বিদ্যুৎ শিক্ষা,স্বাস্থ্য সেবা যোগাযোগসহ বাংলাদেশের সকল ক্ষেত্রেই অভাবনীয় উন্নয়ন সাধিত করেছে।

 

যার ফলে মানুষের জীবনমান বেড়েছে। তাই বর্তমান সময়ের সরকারের বিভিন্ন দপ্তরের যে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে তা জনসাধারণের মধ্যে তুলে ধরা জন্য এই উন্নয়ন মেলার আয়োজন। বাংলাদেশ এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। এসময় অন্যদের উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভুমি) মো. কাওছার হাবিব, যুবনেতা ইবনুল হাসান শাকিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বৃন্দ,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সংবাদিক বৃন্দ। পরে সভাপতি,উপজেলা চেয়ারম্যান ও মেয়র সহ উপস্থিত সকলে স্টলগুলি ঘুরে দেখেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর