সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিনা হিসাবে যারা জান্নাতে যাবেন – মাওলানা:শামীম আহমেদ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমার উম্মতের মধ্যে সত্তর হাজার লোক হিসাব-নিকাশ ব্যতিরেকেই বেহেশতে প্রবেশ করবে। তারা হলো, মন্ত্রতন্ত্র দ্বারা যারা ঝাড়-ফুঁক করায় না, অশুভ লক্ষণাদিতে বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের ওপরই ভরসা করে।” (বুখারি ও মুসলিম)

আরশের ছায়ায় যারা আশ্রয় পাবেন যারা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাঁর আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলেনঃ

(১) ন্যায়পরায়ণ শাসক।
(২) সেই যুবক যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়।
(৩) সেই ব্যক্তি যার অন্তর মসজিদসমূহের সাথে লটকে থাকে (মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে)।
(৪) সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে; যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন হয়।
(৫) এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী (খারাপ কাজে) আহ্বান করেছে, কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি।
(৬) এমন ব্যক্তি যে এত গোপনে দান-সদকা করেছে যে তার ডান হাত কী দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি।
(৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং দু’চোখ দিয়ে তার অশ্রু প্রবাহিত হয়।” (বুখারী, মুসলিম)

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর