শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

একদন্ত ইউপি সদস্যসহ ৭ টি পরিবারের বসত ঘর পুড়ে ভস্মীভূত

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৯:৫৬ অপরাহ্ন
Exif_JPEG_420

পাবনার আটঘরিয়াউপজেলার একদন্ত ইউনিয়নের চান্দাই গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একদন্ত ইউপিসদস্য রতনা খাতুন সহ ৭ টি পরিবারের বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানাগেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল বলে স্থানীয়রা জানান। একদন্ত ইউপিসদস্য রতনা খাতুন জানান ৭টি ঘর, কাপড়চোপড়, ধান,চাল, ২ টি গরু ও নগদটাকাসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই পুড়ে ভস্মীভূত। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আটঘরিয়া থানার এসআই শফিউল ইসলাম, রমজানআলী মাস্টার ও একদন্ত ইউপি সদস্য আব্দুর রহিম, রাশিদা খাতুন।

 

#CBALO/আপন ইসলাম

 

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর