শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদার সহিত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকল সরকারি/আধা সরকারি স্বায়াত্বশাসিত এবং বেসরকারি ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, ও সর্বস্তরের জনগণের সমন্বয়ে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক মুক্তিযুদ্ধের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পণ করা হয়।

পরে সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়। এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক,বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমূখ। আলোচনা সভাটি পরিচালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ টিটু।

 

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর