মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাংলাদেশিদের শুভেচ্ছা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বার্তা দিচ্ছেন বাইডেন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, ‘গতকাল আমরা ব্রিটেনের রানী এলিজাবেথের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছি। আজ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মেসেজ পেলাম। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন, তাদের প্রেসিডেন্ট জো বাইডেনের মেসেজ অন দ্য ওয়ে। আমরা সেগুলো জাতির সামনে তুলে ধরব।’ এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন, ফরাসি সিনেটর জ্যাকি দেরোমেদি ও জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খুব ভাগ্যবান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের সুযোগ পেয়েছি। যেসব অতিথি কোভিড-১৯-এর কারণে আসতে পারেননি, তারা আমাদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। আমরা অনেক মেসেজ পেয়েছি। জার্মানির প্রেসিডেন্ট লিখেছেন, বাংলাদেশের গণতন্ত্র প্রাণবন্ত, শান্তিকেন্দ্রিক বাংলাদেশের বিদেশ নীতি সবার কাছে মডেল।’ এসব শুভেচ্ছা বার্তা বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্কের শক্তিশালী নিদর্শন উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে এ বিশেষ সময়ে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক অধিকতর শক্তিশালী তাদের কাছ থেকে এসব বার্তা আনার ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধানদের আমাদের প্রতি ভালোবাসার নিদর্শন এসব বার্তা।’ আগামী ২৬ তারিখই শেষ হচ্ছে জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান। যেসব বার্তা পাওয়া যাচ্ছে সেগুলো অনুষ্ঠানে প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নে ড. মোমেন বলেন, ‘আমাদের কাছে অনেক বার্তা এসেছে। ২৬ তারিখের মধ্যে আমরা এগুলো প্রকাশ করব। অনেকগুলো আমরা ইতোমধ্যে প্রকাশ করেছি। সময় খুব কম, যে হারে মেসেজ আসছে জানি না শেষ পর্যন্ত কী করতে পারি।’

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর