মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নৌকার বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহবান জেলা আ’লীগের

মিজানুর রহমান মহেশখালী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

আসন্ন পৌর ও ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকার প্রার্থী ব্যতীত দলের ভেতর থেকে যারা বিদ্রোহী প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরকে ২৪ মার্চের মধ্যে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার আহবান জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

২৩ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় কক্সবাজারের চকরিয়া এবং মহেশখালী পৌরসভা ও চার উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ নির্দেশনা দেন নেতৃবৃন্দ।

তারা বলেন, জেলা আওয়ামী লীগের এমন নির্দেশনা স্ব-সম্মানে যারা মানবেনা তাদের বিষয়ে কেন্দ্রের পরামর্শে দল থেকে বহিস্কারসহ গুরুত্বপূর্ণ কঠোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর