সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কেন্দ্র সংক্রান্ত কোনো আবেদন থাকলে আগামীকাল বুধবারের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার (২২ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ চলবে। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ১৩ এপ্রিলের মধ্যে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। এরপর বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফি পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিভাগভেদে ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ড। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ মোট ফি ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি ১ হাজার ৮৫০ টাকা ধরা হয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে বলা হয়েছে। কোনোভাবেই ২০২১ সালের বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। ২০১৯ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর আগমী ১ এপ্রিল থেকে ফরম পূরণ শুরু হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর