মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

১০ টাকা কেজির চাল পাচ্ছেন হতদরিদ্ররা

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬১৫ জন হতদরিদ্র নারী-পুরুষের মাঝে ৩০ কেজি করে ১০টাকা কেজি দরের চাল বিতরণ সুষ্ঠুভাবে চলছে। গত বছর ইউএনও মো. তমাল হোসেনের নির্দেশে উপজেলার নাজিরপুর বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু।

সোমবার (২২ মার্চ) সকালে সরেজমিনে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দূরুত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে ওই চাল নিচ্ছেন উপকারভোগিরা। খাদ্য বিভাগের বাস্তবায়নে ফেয়ার প্রাইজের ডিলার সাইফুল ইসলাম মোল্লা এই চাল বিতরণ করছেন। প্রতিমাসে ১০টাকা কেজি দরের ১৮ হাজার ৪৫০ কেজি চাল ৩০ কেজি করে ৬১৫ হতদরিদ্রদের মাঝে বিতরণ করছেন তিনি।

এ বিষয়ে ডিলার সাইফুল মোল্লা বলেন, ওয়ার্ডভিত্তিক চাল বিতরণের ফলে সুবিধা পাচ্ছেন কার্ডধারী হতদরিদ্ররা। উপকার হচ্ছে গরীব মানুষদের। ২০০৮ সাল থেকে সুনামের সাথে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি। বছরের সাতমাস একই পদ্ধতিতে চাল বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর