শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সুনামগঞ্জে হিন্দুদের বসতবাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হিন্দু পল্লীতে হামলা ভাঙচুরের প্রতিবাদে পাবনার চাটমোহরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকাল এগারোটায় চাটমোহর পৌর সদরের দোলাবেদিতলা মোড়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা হিন্দু পল্লীতে হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা এবং হিন্দু ধর্মাবলম্বীদের শান্তিপূর্ন বসবাসের পরিবেশ তৈরীর দাবি জানান।

এ সময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সহ সভাপতি জয়দেব কুন্ডু, সাংগঠনিক সম্পাদক রাজিব কুমার বিশ্বাস রাজু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শম্ভুনাথ কুন্ডু, সাধারণ সম্পাদক তরুণ পাল, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর