সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বরিশালে খাল দখল করে দোকান নির্মাণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল-টরকী খালে বড় বাশাইল বেপারী বাড়ী সংলগ্ন এলাকায় সরকারি খাল দখল করে দোকান নির্মাণ শুরু করা হয়েছে।

জানা গেছে, বড় বাশাইল এলাকার জনৈক রাজ্জাক বেপারী স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে খাল দখল করে গত কয়েকদিন যাবত দোকান নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। অপরদিকে একই উপজেলার চেঙ্গুটিয়া বাজারের পশ্চিম পাশে খালের পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।

এবিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুল হাশেম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে খালের মধ্যে থেকে স্থাপনা অপসারন করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর