সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে পুকুর খননের সময় ৭৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পুকুর খননের সময় একটি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) ৭টার দিকে রুহিয়া থানা পুলিশ আখানগর ইউনিয়নের ভেলারহাট আশ্রায়ন প্রকল্পের পাশে লেউটিহাড়ি পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করে। পুলিশ জানায়, সরকারিভাবে লেউটিহারি পুকুর খননের কাজ চলছে ।স্কেবেটর দিয়ে পুকুরের মাটি খনন করার সময় ওই পাথরটি মেশিনে লাগলে শ্রমিকরা তা উত্তোলনের চেষ্টা চালায়। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে জানালে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়ের নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায়ং নিয়ে আসে।মূর্তিটির ওজন প্রায় ৭৫ কেজি।দৈর্ঘ্য আড়াই ফুট এবং ব্যাস দেড় ফুট।মূর্তিটির গায়ে আরো কয়েকটি মূর্তি অংকিত রয়েছে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পাথরের মূর্তি উদ্ধার করে।এটি কষ্টি পাথরের মূর্তি কিনা তা পরীক্ষা না করে বলা যাবে না বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য,৩ বছর পূর্বে ওই পুকুর হতে আরো একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার হয়োিছল।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর