শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে যুবকের লাশ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজারের পাশে নদীর মধ্যে থেকে পলাশ মিয়া(৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

মৃত পলাশ মিয়া রাজশাহী জেলার আড়ানী গ্রামের কোরবান মিয়ার ছেলে ও সমাজ মিয়াপাড়ার মতলেব আলীর জামাই সে সমাজ বাজারে একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতো।

জানাযায়, ১৯ মার্চ শুক্রবার দিবাগত রাতে পলাশ দেহ ব্যবসায়ী সাথী নামের একটা মেয়েকে সমাজ বাজারের মৃত বয়ান হাজির ছেলে ইউনুস প্রামানিকের নির্জন একটি লিচুর বাগানে নিয়ে যায়।

অনুমানিক রাত তিনটার দিকে দেহ ব্যবসায়ী মেয়েটি সমাজ বাজারের ডিউটিতে থাকা নাইট গার্ড আব্দুল, দয়াল ও নজরুলের কাছে ছুটে গিয়ে বলেন, পলাশ আমাকে মোটর সাইকেল যোগে নিয়ে আসে, কিছু সময় পর কয়েকজন লোক আমাদের উপর হামলা চালিয়ে পলাশকে মারধর করছে, হয়তো এতোক্ষনে মেরে ফেলছে।

তাৎক্ষনিক ডিউটিতে থাকা গ্রাম পুলিশ পান্নু সহ মেয়েটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, খুজে না পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে মেয়ে সহ একটি মটর সাইকেল উদ্ধার করে ভোর রাতেই তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

২০ মার্চ শনিবার সকালে এলাকাবাসী জমি দেখতে গেলে লাশ দেখতে পেয়ে হ্যান্ডিয়াল তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোঃ মফিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে মেয়ে সহ একটি মটর সাইকেল উদ্ধার করা হয়। পরে মেয়েটাকে চাটমোহর থানায় পাঠানো হয়। এবং বিকালে ওই মটর বাইক চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর