মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ট্রলি চাপায় দিনমজুর হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে মাটিবহনকারী গাড়ী ট্রলির চাপা দিয়ে দিনমজুরকে হত্যার অভিযোগে ঘাতক ট্রলি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামনকোলা গ্রামের ময়নাল আলীর পুকুর থেকে ট্রলিতে করে মাটি নিচ্ছিলেন ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামের মৃত শুকেল প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৪২)। বাড়ির আঙ্গিনায় বিদ্যুতের পোলের সাথে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় মাটি বহনকারী ট্রলি চালক সিরাজুল ইসলাম মোল্লা গাড়ীচাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সাইফুল। ঘটনার দিন সন্ধ্যায় তার জামাতা রাশিদুল ইসলাম ট্রলি চালকের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় হত্যার অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, ট্রলি চালক সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর