শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

এস,এস,ফিরোজ নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

পাবনার চাটমোহরে এক মহিলাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম যমুনা রানী সরকার (৫৫)। তিনি পৌর সদরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল নয়টার দিকে বাড়ির পাশে বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, যমুনা রানী সরকার নামের ওই নারী অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাতে কাজ শেষে ও পাশের বাড়িতে টিভি দেখে নিজের ঘরে ফিরেছিলেন। তারপর তার বিষয়ে কেউ কিছু জানে না। সকালে পরিবারের লোকজন বাড়ির পাশে বাগানে গাছের নিচে হেলান দেয়া মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে যমুনা রানী সরকারের লাশ উদ্ধার করে। এ বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, মৃত যমুনা রানী সরকারের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর গাছের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখেছিল। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর