মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাংবাদিক এবি সিদ্দিক খসরুর মাদার তেরেসা গোল্ডেন পদক গ্রহন

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক ও নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি,সিদ্দিক খসরু মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদ প্রাপ্ত হয়েছেন। মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদ গ্রহণের জন্য সোমবার বিকাল চার ঘটিকায় মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে উপস্থিত হয়ে তিনি তার পদক সংগ্রহ করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, সাহারা টেলিভিশনের প্রতিনিধি এইচ এম সাইফুল্লাহ, সিএনএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল। গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা ও সাংগঠনিক দক্ষতায় তাকে “মাদার তেরেসা” পদকে ভূষিত করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল। পদক প্রাপ্ত সাংবাদিক এবি সিদ্দিক খসরু। সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা সাদেক সিদ্দিকী। বাংলাদেশ আওয়ামিলীগের পাবনা জেলা উপদেষ্টা আ স ম আঃ রহিম খোকন। নূর সিরামিক ইন্ড্রাটিজ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল সহ আরো অনেকেই।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর