সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেলকুচিতে মসজিদের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে পিতা-পুত্রের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া নির্মাণাধীন বাগে জান্নাত জামে মসিজদে এ দূর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন পৌর এলাকার মুকুন্দগাঁতী মধ্যপাড়া মহল্লার হরিজন সম্প্রদায়ের মৃত মনু বাঁশপের পুত্র হৃদয় (৩৫) ও তার ছেলে বিশাল কম্প (১৭)।

স্থানীয়রা জানায়, পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া বাগে জান্নাত জামে মসজিদের সেপটিক ট্যাংক পরিস্কারের জন্য মঙ্গলবার সকাল থেকে পিতা হৃদয়ের সঙ্গে পুত্র বিশাল কাজ করছিল। বিকেলের দিকে সেফটি ট্যাংকের ভিতরে বিশাল কাজ করতে নামলে তাঁর আর কোন সাড়াশব্দ মেলে না। অনেক ডাকাডাকি করেও যখন কোন সাড়াশব্দ মিলছিল না ঠিক তখই চিৎকার শুরু করে পিতা হৃদয়। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এক পর্যায়ে পুত্র বিশালকে উদ্ধার করার জন্য পিতা হৃদয় নিজেই সেপটিক ট্যাংকে নেমে পড়েন। এতে তারও কোন সাড়াশব্দ মেলে না। ফলে নিরুপায় হয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে সন্ধ্যার দিকে পিতা ও পুত্রের মরদেহ উদ্ধার করে।

বেলকুচি থানার ওসি তদন্ত নূরে আলম এতথ্য নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর