শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বাড়ি ফিরল জোড়া মাথার সেই রাবেয়া-রোকাইয়া ফুল দিয়ে বরণ করলেন দাদা ও দাদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সফল অস্ত্রপচার ও দীর্ঘ চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাবনার চাটমোহরে গ্রামের জোড়া মাথা থেকে আলাদা হওয়া যমজ শিশু রাবেয়া-রোকাইয়া। সোমবার ১৬ মার্চ বিকেল ৫টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের বাড়িতে রাবেয়া-রোকাইয়া তাদের মা বাবার সাথে বাড়িতে এসে পৌঁছায়। গ্রামের বাড়িতে তাদের আসার খবর মানুষের কানে পৌছালে আশপাশের শত শত উৎসুক জনতা তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড় করতে থাকে। বিকেলে গ্রামের বাড়িতে তাদের দুইবোন রাবেয়া-রোকাইয়াকে ফুল দিয়ে বরণ করেন তাদের বৃদ্ধ দাদা আলহাজ্ব মহির উদ্দিন মন্ডল ও দাদি নোমেছা খাতুন। গতকাল রবিবার দুপুরে রাবেয়া-রোকাইয়ার বাড়ি ফিরে যাওয়া উপলক্ষে ঢাকার সিএমএইচ-এ ‘মুজিব শতবর্ষে শুভ গৃহ প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৯ সালের ০১-০৩ আগস্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৩৩ ঘণ্টার অস্ত্রোপচারে জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকাইয়ার খুলি ও ব্রেন সফলভাবে আলাদা করা হয়। এ ধরনের অপারেশন সারা বিশ্বেই বিরল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম। অপারেশন পরবর্তী সাফল্যও বিশ্বে খুব বেশি নয়। মূল অপারেশনের পরে বিভিন্ন ধাপে শিশু দুটির আরো বেশ কয়েকটি অপারেশন সম্পন্ন হয়। সবশেষ ২০২০ এর ২৮ অক্টোবর তাদের ৪র্থ ধাপের অপারেশন হয়। জন্মগত কিছু ত্রুটি ছাড়া শিশু দুটি বর্তমানে প্রায় সুস্থ আছে। রাবেয়া-রোকাইয়ার বাবা স্কুল শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রথমত আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই এরপরে আমার মেয়ে দুটিকে আলাদা করেন এবং যার সার্বিক সাহায্য সহযোগিতা পেয়েছি তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। এর বাইরে আমার গ্রামের মানুষসহ পুরো দেশ বাসীর যে ভালোবাসা ও দোয়া পেয়েছি সেটা আমি ভুলব না। সবশেষে আমি আবারও সবার কাছে মেয়ে দুটোর জন্য দোয়া কামনা করছি।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর