মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বরিশালে ৫০টি ইউপিতে নির্বাচন দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

প্রথম ধাপে ১১ এপ্রিল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতিকের দলীয় মনোনয়নপত্র বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশনায় চেয়ারম্যান প্রার্থীদের হাতে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

এসময় উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মজিবর রহমান, মোয়াজ্জেম হোসেনন চুন্নু, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন মিয়া, বাখেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, মুলাদী উপজেলা চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু, উজিরপুর উপজেলা চেয়ারম্যান মজিদ সিকদার বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা। জানা গেছে, জেলার গৌরনদী উপজেলায় খাঞ্জাপুর ইউনিয়নে নুর আলম সেরনিয়াবাত, বার্থীতে রাজ্জাক হাওলাদার, চাঁদশীতে নজরুল ইসলাম, মাহিলাড়ায় সৈকত গুহ পিকলু, বাটাজোরে আব্দুর রব হাওলাদার, নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা ও সরিকল ইউনিয়নে ফারুক হোসেন মোল্লা আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর