সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আত্রাইয়ে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

রুহুল আমিন,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে ফসলের মাঠগুলো এখন সোনালী-সবুজ রঙে ঝলমল করছে। হালকা বাতাসের দোলায় নতুন গমের শীষ উপজেলার কৃষকের মনে রঙিন স্বপ্ন বুনছে। মাঠগুলো গমের সোনালী শীষে ভরে গেছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আর কিছুদিন পরে শীষ পেঁকে হলুদ হবে। তখন গম কাটা শুরু হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর উপজেলায় ২৫৫ হেক্টর জমিতে গম চাষাবাদ করা হয়েছিল। এ বছর প্রায় ২৭৫ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে।

উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের গম চাষী আলেম উদ্দিন বলেন, বিগত দিনে গমের জমি কমলেও গত বছর থেকে বেশি জমিতে গম চাষ হচ্ছে। আমি এ বছর ১৫ শতক জমিতে গম চাষ করেছি। গমের গাছের চেহারা মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আবহাওয়া যদি অনুকুলে থাকে এবং কীটপতঙ্গের আক্রমণ না হয় তাহলে গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

পূর্বমিরাপুর গ্রামের কৃষক ইয়ানুছ বলেন, ধানের চেয়ে গম চাষে তুলনামূলকভাবে উৎপাদন খরচ কম এবং ফলন ভালো হওয়ায় গমের আবাদ বেড়েছে। প্রতি বিঘায় ১২ থেকে ১৪ মণ করে গম পাওয়া যাবে বলে ধারণা করছি।

মির্জাপুর গ্রামের একজন গম চাষী বলেন, গত বছর গম চাষ করে ভালো ফলন পেয়েছি। এবার কয়েক বিঘা জমিতে গম চাষ করেছি। এবারো আবহাওয়া ভালো থাকায় ঝড় বৃষ্টি না হওয়ায় বেশ ভালো ফলন হবে মনে করছি। বিঘায় ১২ থেকে ১৫ মণ করে গম পাবো বলে আশা রাখছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে.এম. কাওছার বলেন, এ বছর ২৭৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার অধিক জমিতে গম চাষ করা হয়েছে। সিংহভাগ জমিতে উচ্চ ফলনশীল জাতের গম চাষ হচ্ছে। এ গমে দুই থেকে চারবার সেচ দিতে হয়। সার কীটনাশকেরও পরিমাণও অনেক কম। এ বছর লক্ষ্য মাত্রা অর্জন হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর