সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়া পিতা মাতাকে মারধরের অভিযোগে মাদকসেবী ছেলেকে তিন মাসের কারাদন্ড

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়া মাদক সেবনের জন্য টাকা চেয়ে ব্যর্থ হয়ে পিতা মাতাকে মারধরের অভিযোগে মাদকসেবী ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী মো. ছিদ্দিকুর রহমান জানান, উপজেলার নগরবাড়ি গ্রামের আব্দুর রহিম ভাট্টির ছেলে মো. হৃদয় ভাট্টি (২০) মাদক সেবনের জন্য পিতা মাতার কাছ থেকে প্রায়ই টাকা আদায় করতো। তাকে মাদক সেবনের জন্য টাকা না দিলে পিতা মাতাকে মারধর করতো হৃদয়। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবুল হাশেম এর কাছে পিতার এমন অভিযোগ দায়েরে পরে মঙ্গবার দুপুরে আদালতের নির্দেশে মাদকসেবী হৃদয়কে ১০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত হৃদয়কে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক মো. আবুল হাশেম মাদকসেবী হৃদয়কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। ওই দিনই দন্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর