মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিংড়ায় ইটালী ইউপি নির্বাচনে ফরম জমা দিলেন চেয়ারম্যান আরিফ

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

আসন্ন নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রাথমিক আবেদন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আরিফুল ইসলাম। রবিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনের কাছে তিনি এই আবেদন জমা দেন। এর আগে চেয়ারম্যান আরিফ পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে উপজেলা চত্বর থেকে পায়ে হেঁটে আওয়ামী লীগ কার্যালয়ে যান এবং আবেদনপত্র সংগ্রহ করেন। এ সময় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান রাজা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাবু, সহ-সভাপতি আবুল কালাম ও আতাউর রহমান চান্দুসহ ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য এবং নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর