সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে সরকারী হাসপাতালে ঔষধ পাচার তদন্ত কমিটির কাছে অবরুদ্ধ সাংবাদিকদের সাক্ষ্য প্রদান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতের আধারে ঔষধ পাচার ও পোড়ানোর চিত্র ধারন এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনায় গঠিত পৃথক দু’টি তদন্ত কমিটির নিকট স্থানীয় সংবাদকর্মীরা সাক্ষ্য প্রদানসহ ধারনকৃত ভিডিও, ছবি সরবরাহ করেছেন।

উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহবায়ক উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সাল জামিল ও গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামানের নিকট সোমবার সকালে এবং একই দিন দুপুরে বিভাগীয় তদন্ত কমিটির সদস্য ডেপুটি সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসানের নিকট পৃথক ভাবে সংবাদকর্মীরা লিখিত ভাবে সাক্ষ্য প্রদান করেন। এ সময় মাইটিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন এর গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, দৈনিক জনকন্ঠের বরিশালের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভি’র ব্যুরো প্রধান কাজী আল আমীন, চ্যানেল এস এর ক্যামেরাপারর্সন হাসান মাহমুদ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে তদন্ত কমিটির কাছে ৬ মার্চ রাতের ঘটনার বর্ননা প্রদান করেন।

প্রসঙ্গ গত ৬ মার্চ রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমান ঔষধ পাচারের খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একাধিক বস্তাভর্তি ঔষধ পাচারের ভিডিও ও ছবি তোলায় সময় অবরুব্ধ করে রাখে পরবর্তীতে বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের জিম্মিদশা থেকে মুক্ত করেন এবং বেশকিছু ঔষধ জব্দ করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর