মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঈদগাঁওতে মফস্বল সাংবাদিক ফোরামের সাথে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো প্রধান:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সাথে ঈদগাঁও থানা শাখার এক মতবিনিময় সভা আজ দুপুরে অনুষ্টিত হয়েছে। ঈদগাঁও বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিএমএসএফ ঈদগাঁও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বি এম এস এফ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও জেলা শাখার সাবেক সভাপতি মিজান- উর রশিদ মিজান। সংগঠনের সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর এর পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা কমিটির আহবায়ক শহিদুল্লাহ মেম্বার,

জেলা যুগ্ন আহবায়ক মো: রেজাউল করিম, উখিয়া উপজেলা সভাপতি এম আর আয়াজ রবি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু, ঈদগাঁও থানা শাখার সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, নিবার্হী সদস্য কাউছার উদ্দিন শরীফ এবং সায়মন সরওয়ার কায়েম। শুরুতেই কোরআন তেলোয়াত করেন সংগঠনের সহ সভাপতি এম, শফিউল আলম আজাদ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সাহাব উদ্দিন, জাহেদ হোসেন, ছিদ্দিক আহমদ আতিক, সরওয়ার হোসেন, ঈদগাঁও থানা শাখার প্রচার ও দপ্তর সম্পাদক ওসমান গনি ইলি, নিবার্হী সদস্য আলা উদ্দিন ও মোজাম্মেল হক। আরো ছিলেন সংবাদকর্মী আজিজুর রহমান রাজু, গিয়াস উদ্দিনসহ অনেকে।

বিএমএসএফ ঈদগাঁও থানার সাধারণ সম্পাদক সংবাদকর্মীদের জন্য প্রশিক্ষণের দাবী জানালে প্রধান অতিথি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন। বক্তারা বলেন, জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে মফস্বলের সংবাদকর্মীরা। পৃথিবীতে এ পেশার মত অন্য কোন পেশায় এত ঝুঁকি নেই। এ কাজে সততা ধরে রাখতে হবে। অসহায়, নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে গণমাধ্যমকর্মীদের শক্ত অবস্থান নিতে হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর