সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশের ICT সেক্টরে অবদানের জন্য সম্মাননা পদক পেলেন খন্দকার মিজান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

দেশের ICT সেক্টরে বিশেষ অবদানের জন্য ‘‘স্পেশালাজড ওয়ার্কসের ম্যানেজিং ডিরেক্টর  ও পাকিজা টেকনোভেশনের আইসিটি এ্যাডভাইজর খন্দকার মো: মিজানুর রহমান সম্মাননা পদক পেয়েছেন। খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র  মজুমদার এমপি ও তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি আনুষ্ঠানিক ভাবে তার হাতে পদকটি তুলে দেন।

আজ রবিবার (১৪ মার্চ)ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক জোট(বাসাজ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাজের সহ-সভাপতি জাহিদ হোসেন।

 

 

খন্দকার মো: মিজানুর রহমান বলেন,আমি দীর্ঘদিন দেশের আইসিটি সেক্টরে কাজ করছি। আজকের পদকটি তারই ফসল। আর এটা অর্জন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এছাড়া বিভিন্ন সময়ে করপোরেট সম্মানা হিসাবেও বেশকিছু পুরস্কার পাওয়ার সৌভাগ্য হয়েছে।

 

 

তিনি দেশের আইসিটি সেক্টরকে যুগোপযোগী ও আরো গতিশীল করাসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং   দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে  যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

পাবনার কৃতি সন্তান খন্দকার মিজান জেলা শহরের দক্ষিণ রাঘবপুর বসুন্ধরা মহল্লার প্রাক্তন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মরহুম হাবিবুর রহমান খন্দকারের ছোট ছেলে। তার সহধর্মীনি সাবিরা মিজান সুমি ফেসবুকের জনপ্রিয় পেন্সিল গ্রুপের একজন নন্দিত সঙ্গীত শিল্পী।

 

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর