সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাহমুদুল হাসান, চৌহালী (সিরজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার বেলা ১১ টার দিকে চৌহালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সম্মেলন উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাহাব উদ্দিন ফরাজী, সিরাজগঞ্জ-৫ (চৌহালী- বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।

চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য,সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফিরোজ ভূইঁয়া,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার প্রমুখ। বিকেলে বিনা প্রতিদ্ব›িদ্বতায় তাজ উদ্দিন চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বাকী পদ গুলিতে ভোট গ্রহণ চলছিল।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর