মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পাবনায় চলছে শাকিব খানের শুটিং

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

পাবনায় পুরোদমে চলছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং। পাবনার একটি রিসোর্টে গত ৬ মার্চ থেকে ঢালিউড সুপারস্টারের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং শুরু হয়েছে।

শুটিংয়ে খুব হাসিখুশি দেখাচ্ছে ঢালিউড তারকা শাকিব খানকে। পাবনায় জায়গাটার পরিবেশ ভালো লেগেছে তাঁর। পাবনায় টানা ২২ দিন শুটিং করতে হবে তাঁকে। নতুন ছবি ‘অন্তরাত্মা’র জন্য নায়িকা এসেছেন ভারত থেকে।

গত ৫ মার্চ পাবনায় এসেছেন শাকিব খান। ঐদিন রাতে অংশ নেন নতুন ছবির মহরতে। এ রাতেই ছিল ছবির জমকালো মহরত—নাচ, গান, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা। ঢাকার বাইরে বড় আয়োজনে ছবির এ মহরতের প্রশংসা করেছেন চলচ্চিত্র–সংশ্লিষ্ট অনেকে।

পরেরদিন শনিবার সকাল থেকে ছিলেন ক্যামেরার সামনে। শুরু হয়ে যায় তাঁর ঈদের সিনেমার শুটিং। তবে ভারতীয় নায়িকা আসেন দুই দিন পর। পাবনা ও আশপাশের এলাকায় ‘অন্তরাত্মা’ ছবির শুটিং হচ্ছে। এরপর তিনি ঢাকায় ফিরবেন। এসেই শুটিং শুরু করবেন নতুন ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির।

ঢালিউডে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, পুরোনো ছবি নিয়েই ঈদে পর্দায় থাকবেন শাকিব। আর আত্মবিশ্বাসী শাকিব বরাবরই বলে আসছিলেন, ‘আমার ভক্তরা নতুন ছবিতেই ঈদ উদ্‌যাপন করবে।’ এবার বোঝা গেল সেই আত্মবিশ্বাসের কারণ।

ছবিটি নিয়ে শুরু থেকেই ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। বিশেষ করে ছবির গল্পটা তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। এ এক নিখাদ প্রেমের গল্প। এমন গল্পের জন্যই অভিনয়শিল্পীরা অপেক্ষা করে থাকেন। শনিবার রাতে পাবনা থেকে প্রথম আলোকে শাকিব বলেন, ‘আমি মুগ্ধ, অভিভূত। এই ছবির গল্প শুনে আমার অন্তর কেঁপে ওঠে। একই সঙ্গে পরিচালক ভালো, সহশিল্পীরা ভালো, টেকনিক্যাল হ্যান্ডস যাঁরা আছেন, তাঁরাও বেশ আধুনিক। টানা ২২ দিনের মতো শুটিং করলেই আমার অংশের কাজ শেষ হয়ে যাবে। খুব গোছানো পরিবেশে কাজ হচ্ছে।’

ছবির অভিনয়শিল্পীদের মধ্যে সেখানে আরও উপস্থিত ছিলেন শাহেদ শরীফ খান, প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ প্রমুখ। ছবিতে আরও অভিনয় করবেন ভারতের কলকাতার দর্শনা বণিক, ঝুনা চৌধুরী, মাসুম বাসার, মিলি বাসার প্রমুখ। সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, শাকিব ও শাহেদ শনিবার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও একে একে যোগ দেবেন।’

‘অন্তরাত্মা’ ছবির অভিনেত্রী দর্শনা বণিক আগেও বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেছেন। এবার শাকিব খানের সঙ্গে কাজ করবেন বলে ভীষণ রোমাঞ্চিত এই অভিনেত্রী। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়ক। তাঁর অভিনীত ছবি “নাকাব” দেখেছি। তা ছাড়া ফেসবুকে তাঁর অভিনীত অনেক ছবির খণ্ড খণ্ড ফুটেজ দেখার সুযোগ হয়েছে। তাঁর সঙ্গে কাজ শুরুর অপেক্ষায় আছি।’

শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটি প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্ট। সোহানী হোসেনের গল্পে এই ছবির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। এর আগে ‘সত্তা’ ছবিটি প্রযোজনা করে প্রশংসিত হয়েছিলেন সোহানী হোসেন। কয়েকটি বিভাগে ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। মৌলিক গল্পনির্ভর ‘অন্তরাত্মা’ ছবিটি ঈদুল ফিতরে সারা দেশে মুক্তি দেওয়া হবে বলে জানান পরিচালক ওয়াজেদ আলী সুমন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর