সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার হতে চান মনিরুজ্জামান

মো:আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

মানুষের কল্যাণে সর্বদা নিজেকে সম্পৃক্ত রাখতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা জজকোর্টের সহকারী আইনজীবি মোঃ মনিরুজ্জামান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাংগুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে লড়বেন তিনি। অষ্টমনিষা ইউনিয়নের রুপসী গ্রামের স্থায়ী বাসিন্দা। ঔ গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে। মনিরুজ্জামান ২০০২ সালে উল্লাপাড়া বাঘমারা বি এস উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাশ করেন, পরে চাটমোহর উপজেকার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখড় ছাত্রনেতা ও সাবেক বার অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহ আলমের সহকারী আইনজীবি হিসাবে কাজ শুরু করেন এবং সহকারী আইনজীবি হিসাবে অষ্টমনিষা ইউনিয়নে তার আলাদা পরিচিতি রয়েছে।সহকারী আইনজীবি পরিচয়কে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়ে কাজ করতে চান তিনি। এ ব্যাপারে মোঃ মনিরুজ্জামান বলেন, ” আমি জানি মানুষের সেবা করা সকলের ভাগ্যে সম্ভব হয়না। আমারও একটি ইচ্ছে আছে মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত করে বিলিয়ে দিতে। মানুষের সেবা করার স্বপ্নটুকু বাস্তবে রুপ দেয়ার জন্য তিনি আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হতে চান। এই ওয়ার্ডে যতটুকু উন্নয়ন হওয়ার কথা তা হয়নি।আমি মনে করি সঠিক নেতৃত্বের অভাব রয়েছে। আধুনিক নিরাপদ একটি মডেল ওয়ার্ড গড়ার লক্ষ্য নিয়ে আমি মেম্বার প্রার্থী হতে চাই।” তিনি মনে প্রাণে বিশ্বাস করেন ৫ নং ওয়ার্ডের সকল শ্রেনীপেশার মানুষ তাকে ভালোবাসেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড মেম্বার পদে প্রার্থী হলে জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর