শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

পাবনায় সাবেক সংসদ সদস্যর সংবাদ সম্মেলন

মো. মামুন হোসেন পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

পাবনায় অস্ত্র তৈরীর কারখানায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে সাবেক সংসদ সদস্যকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু। বৃহস্পতিবার দুপুরে পাবনার বেড়ায় স্থানীয় কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, গত ৮ মার্চ পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়ে পুলিশ অভিযান চালায় । সেখানে অবৈধ অস্ত্র ও জড়িত দুইজনকে আটক করে আইন শৃক্সখলা বাহিনী। এ ঘটনায় সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর ভাতিজার বাড়িতে অভিযান চালানো হয়েছে উল্লেখ করে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন তিনি । তিনি বলেন, যাকে তার ভাতিজা হিসেবে উল্লেখ করা হয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই। একটি স্বার্থন্বেষী মহল তাকে হেয় করতে মিথ্যা তথ্য পরিবেশন করেছে। এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর