মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাতীয় সংসদে আমিই প্রথম বঙ্গবন্ধুর ভাষন পাঠ্যপুস্তুকে অর্ন্তভুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম- পলক

সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,আমরা যখন স্কুলে পড়া লেখা করেছি তখন বঙ্গবন্ধুর ভাষন সম্পর্কে জানতে পারি নাই। ৭ মার্চের এই ইতিহাস থেকে আমরা পিছিয়ে ছিলাম। মহান জাতীয় সংসদে আমিও প্রথম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন পাঠ্য পুস্তুকে অর্ন্তভুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম। বর্তমান রাষ্ট প্রতি আব্দুল হামিদ স্যার তৎকালীন সময়ে মহান সংসদের স্পিকার ছিলেন। মাননীয় প্রধান মন্ত্রী আমার এই প্রস্তাবকে সর্মথন দিয়ে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ পাঠ্য পুস্তুকে অর্ন্তভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন। এখন নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্পর্কে জেনে সঠিক ইাতহাস বুঝতে পারছে। নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ র্মাচ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক,উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর