মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

দেশের প্রথম হিজড়া সংবাদ উপস্থাপক শিশির

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

স্বাধীনতার ৫০ বছরে দেশে এই প্রথম টেলিভিশনে সংবাদ উপস্থাপক হয়েছেন এক ট্রান্সজেন্ডার (হিজড়া) নারী। তার নাম তাসনুভা আনান শিশির। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠ করবেন শিশির।

এছাড়া একইদিনে একটি নাটকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরেক হিজড়া নারীকে। তার নাম নুসরাত মৌ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি টেলিভিশনটি এ ঘোষণা দেয়।

বৈশাখী টিভির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বৈশাখী টেলিভিশন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বছর, স্বাধীনতার মাস মার্চে নারী দিবস উদযাপনের আগে সংবাদ বিভাগ ও নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করেছে।

দেশের মানুষ এই প্রথম একজন ট্রান্সজেন্ডারকে পেশাদার সংবাদ বুলেটিনে পাঠ করতে দেখবেন। এই ট্রান্সজেন্ডার নারীর নাম তাসনুভা আনান শিশির। আসছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে শিশির বৈশাখী টেলিভিশনে তার প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করবেন।

আরও জানানো হয়, টেলিভিশনটির বিনোদন বিভাগের নিয়মিত নাটকের মূল চরিত্রগুলোর একটিতে যুক্ত করা হয়েছে আরেকজন ট্রান্সজেন্ডার নারীকে। যার নাম নুসরাত মৌ। যাকে পর্দায় প্রথম দেখা যাবে আন্তর্জাতিক নারী দিবসে। ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এর একটি পর্বে মৌকে দেখা যাবে। ৮ মার্চ রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

তাসনুভা আনান শিশির গণমাধ্যমকে জানান, ওই টেলিভিশনটিতে তিনি নাটকের কাজে গিয়েছিলেন। সেখানে তার উচ্চারণ উপস্থাপন দেখে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে অডিশন দিতে বলে। পরে অডিশন দিয়ে সংবাদ পাঠক হিসেবে নির্বাচিত হন তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর