সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামারখন্দে ২১ দিনের শিশু চুরি

কে,এম আল আমিন :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দে ২১ দিনের শিশু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে,উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি গ্রামে আজ শনিবার (৬ মার্চ) বেলা সাড়ে এগারো টার দিকে। শহিদুল ইসলামের স্ত্রী,চুরি হওয়া শিশুর মা ফরিদা বেগম জানান, আমার সন্তানকে ঘুমন্ত অবস্থায় ঘরে রেখে বাড়ির পাশে কাজ করছিলাম। কিছুক্ষণ পর এসে দেখি আমার সন্তান নেই। পরে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে পারে না। স্থানীয়রা জানান, শিশুটির মা ফরিদার কান্না শুনে আমরা এখানে এসে শুনতে পাই ঘর থেকে তার সন্তান হারিয়ে গেছে। পরে আমরা খোঁজাখুঁজি করে না পেলে পুলিশকে খবর দেই। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং শিশুটিকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালাচ্ছি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর