সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় এইচ টি ইমাম এর প্রথম জানাযা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ গার্ড অব অনারে নেতৃত্ব দেন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাযা নামাজের আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, মরহুমের সন্তান সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মরহুম এইচ টি ইমাম এর পৈত্রিক নিবাস উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে। আজ সকাল সাড়ে দশটায় মরহুমের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টার যোগে উল্লাপাড়ায় আনা হয়। উল্লাপাড়ায় জানাযা শেষে হেলিকপ্টার যোগে মরহুমের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর