সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় এইচ.টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত (ভিডিওসহ)

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, স্বাধীন বাংলদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হোসেন তৌফিক ইমাম (এইচ. টি ইমাম) এর রাষ্ট্রীয় মর্যাদায় বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।

এর আগে স্থানীয় সংসদ সদস্য, উল্লাপাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সর্বস্তরের জনগণ তাকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন মরহুমের পুত্র স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ।

উল্লাপাড়ায় জানাজা নামাজ শেষে সাড়ে ১২ টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা উদ্দেশ্যে নিয়ে যায়। এর আগে, সকাল সাড়ে ১০টায় উল্লাপাড়ার তার নিজ গ্রাম সোনতলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগো তার মৃতদেহ আনা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর