সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজারে নিখোঁজ সিয়ামের সন্ধান চেয়ে থানায় জিডি

সিলেট প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার খাসা এলাকা থেকে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম শাহিদুল ইসলাম সিয়াম (১৫)। সে খাসা গ্রামের অধিবাসী আমির হোসেন ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।
কিশোর সিয়ামের নিখোঁজের পর থেকে তার স্বজনরা উদ্বিগ্ন রয়েছেন। এ ঘটনায় সিয়ামের ভাই শাওন সোমবার (০১ মার্চ) সকালে বিয়ানীবাজার থানা সাধারণ ডায়েরি দায়ের করেছেন (জিডি নং ২০)।
নিখোঁজ কিশোর শাহিদুল ইসলাম সিয়ামের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তার ভাই শাওন। তাকে কোথাও দেখতে পেলে বিয়ানীবাজার থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
নিখোঁজ কিশোরের ভাই শাওন জানান, রবিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে। হারিয়ে যাবার সময় সিয়ামের পরনের ছিল কালো রঙের টাকসু ও হালকা আকাশি নীল রঙের শার্ট। তার গায়ের রঙ শ্যামলা ও উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তিনি আরও জানান, তার শারীরিক গঠন হালকা পাতলা। মুখমণ্ডল লম্বাটে এবং চোখের সাধারণ। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর