মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গুরুদাসপুরে স্মার্টকার্ড বিতরণ ও ভোটার কার্যক্রম উদ্বোধন

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে সাত হাজার দুইশত নারী পুরুষকে জাতীয় স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। তৃতীয় জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস ওই স্মার্টকার্ড বিতরণ করেন। ২০১৯ সালে যারা ভোটার হয়েছেন শুধু তারাই এই স্মার্টকার্ড পেলেন। সেই সাথে নতুন ভোটার অন্তর্ভুক্তকরণ, ভোটার স্থানান্তর ও সংশোধন বিষয়ক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি।

‘বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়’ প্রতিবাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. তমাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর