মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আওয়ামী লীগকে বাঁচাতে দলকে শক্তিশালী করতে হবে : সেতুমন্ত্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে থাকেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার যখন দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী একটি মহল সরকার হটানোর ষড়যন্ত্র করছে। সে সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগকে বাঁচাতে দলকে আরো শক্তিশালী করতে হবে।

ওবায়দুল কদের বলেন, বিএনপি পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে। তারা আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা শুরু করেছে। যেকোনো নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দিতে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির ইউপি নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে তারা তাদের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। দুর্নীতি ও সংঘাত ছাড়া বিএনপি জনগণকে কিছুই দিতে পারেনি। যে কারণে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর