সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ি একাধিক মাদক মামলার আসামী সালাম সরদারকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ আবার গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

থানার ওসি (তদন্ত মাজহারুল ইসলাম জানান, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মৃত. রফিজ উদ্দিন সরদারের ছেলে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ও একাধিক মাদক মামলার আসামী ছালাম সরদারকে ১০পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৩শ টাকাসহ রবিবার তার রাতে নিজ এলাকা থেকে এসআই নাসির উদ্দিন গ্রেফতার করেন।

এঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-১। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর