মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো গুরুদাসপুর পৌর পরিষদ

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় নাটোরের গুরুদাসপুরে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১। ভাষার মাসের এই দিনটি পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল গুরুদাসপুর পৌর পরিষদ।

রোববার রাত ১২টা ১মিনিটে গুরুদাসপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মি। এসময় তার সঙ্গে পৌরসভার ১২ জন কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সকাল সাড়ে সাতটায় পৌর মেয়রের কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বারী, পৌর সচিব হাফসা শারমিন প্রমুখ। বক্তারা ভাষা শহীদদের বীরত্ব ও মাতৃভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনে শহীদ হওয়া বীর সেনাদের আত্মার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন গুরুদাসপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ জহরুল ইসলাম। এসময় সকল কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর