সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাদশা সম্পাদক শহিদুল

মোঃ রোকনুজ্জামান সিরাজগঞ্জ( ভ্রাম্যমাণ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৮নং সলঙ্গা  ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি আকমল হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। শনিবার চরবেড়া উচ্চ বিদ্যালয়  মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরকারের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর।
সম্মেলনে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুজ্জামান আলো, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসিমুর রহমান নাসিম, উপ-দপ্তর সম্পাদক এস. এম আহসান হাবিব এহসানসহ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ভোটের ফলাফল ঘোষণা করেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর। এতে সভাপতি পদে আকমল হোসেন বাদশা ১৫৬ ভোট, আব্দুল আজিজ সরকার ৮৭ ভোট পায়। সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম ১৩৫ ভোট, মামুনুর রশিদ ৫৮ ভোট , নজরুল ইসলাম ৪৯ ভোট ও সেলিম রেজা ০১ ভোট পায়। 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর