শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে সাবেক এমপিএ অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর স্মরণসভা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,জাতির পিতার ঘনিষ্ঠ সহযোগি,মুক্তিযুদ্ধকালীন এমপিএ ও এমসিএ,স্বাধীন বাংলাদেশের মহান জাতীয় সংসদের প্রধম সদস্য ও পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে (১৩ ফেব্রুয়ারী) শনিবার চাটমোহরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজী ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী,নাটোর-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ কুদ্দুস,পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ও পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।

 

স্মরণসভায় সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মুজিবুল হক সমাজী টুটুলের সঞ্চালনায় মরহুম অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় আরো বক্তব্য দেন,চাটমোহর উপজেলা চেয়ারমান আলহাজ্ব আঃ হামিদ মাস্টার,ফরিদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন গোলাপ,পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন,চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু,শাওন হাসান,মুরাদ মালিথা.ডাঃ জাকির হোসেন প্রমূখ। শেষে ছিল দোয়া মাহফিল।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর