মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

কাশ্মীরে পুলিশকে লক্ষ্য করে গুলি, নিহত ২

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

ভারত শাসিত কাশ্মীরে দিনে দুপুরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। জনাকীর্ণ বাজারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এ ঘটনায় দুই পুলিশ কর্মী নিহত হয়েছে। এই হামলার পর ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

শ্রীনগরের বাঘত চক এলাকায় শুক্রবার সকালে একটি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। সেখানকার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, স্বয়ংক্রিয় বন্দুক হাতে একটি দোকানের সামনে ছুটে আসছে এক যুবক। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে কয়েক বার গুলি ছোড়ে সে। ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে যেতেই সেখান থেকে চলে যান বন্দুকধারী ব্যক্তি।

হঠাৎ বন্দুক হামলার পর স্থানীয় দোকানদার এবং ব্যবসায়ীরা আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু করে দেয়। চোখের সামনে গুলি চলতে দেখে পালাতেও দেখা যায় কয়েকজনকে। মুখে কোনও কাপড় না থাকায় সিসিটিভি ক্যামেরায় বন্দুকধারীর চেহারা স্পষ্টভাবে ধরা পড়ে।

উপত্যকার পুলিশ জানিয়েছে, গুরুতর আহতাবস্থায় ওই দুই পুলিশকর্মীকে শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহত দুই পুলিশকর্মী হলেন- মুহাম্মদ ইউসুফ এবং সোহেল আহমেদ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর