সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা কৃষি ও কৃষকের স্বার্থে নির্মাণ করা হবে বেড়িবাধ

মোঃ আমিনুল ইসলাম,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার এলজিইডি’র আয়োজনে উপ-প্রকল্প বাস্তবায়ন অবহিতকরণ সভা হয়েছে। পুর্ণিমাগাতী ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে সকাল ১০টায় টেকসই ক্ষদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প বিষয়ক এ সভা হয়। পুঠিয়া-ফলিয়া এফসিডি উপ-প্রকল্পে সদস্যদের নিয়ে কৃষি ও কৃষকদের স্বার্থে প্রায় পোনে আট কিলোমিটার দীর্ঘ একটি বেড়িবাধ নির্মাণ প্রকল্পের কাজ শুরুর আগে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রকল্পের সভাপতি রেজাউল করিম তপন।

প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন, আব্দুল মমিন ভুইয়া, আক্তার হোসেন প্রমুখ। এলজিইডি সুত্রে আরো জানা যায়, উপজেলার ফলিয়া, পুঠিয়া, পুর্ণিমাগাতী ও ঘিয়ালা গ্রামের আবাদি মাঠের প্রায় ৫শ হেক্টর জমিতে বছরে একাধিক ফসলের আবাদে বন্যার পানি নিয়ন্ত্রণে বেড়িবাধটি নির্মাণ করা হবে। এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭২ লাখ টাকা। প্রকল্পটি লেবার কন্ট্রাক্ট সিস্টেম (এলসিএস) মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এছাড়া একই প্রকল্পে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে তিনটি স্যুইজ গেট নির্মাণ করা হবে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর