শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় ছেলে কর্তৃক মা’কে মারপিট হাসপাতালে ভর্তি

মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ছেলে জিল্লু গং লাঠি দিয়ে তার বড় মা আনোয়ারা খাতুন(৩৮)কে বেদম মারপিট করে গুরুতর আহত করা হয়েছে। আহত অবস্থায় তাকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে আটঘরিয়া হাসপাতালে ২৪নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে এগারোটার সময় নাদুড়িয়া সরাবাড়িয়া গ্রামে তার বাড়ীতে এঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা মাজপাড়া ইউনিয়নের আলেফ মন্ডল মৃত্যুর আগে সাড়ে ২৪ শতাংশ জমি রেজি: করে দেয় স্ত্রী আনোয়ারা খাতুনকে। এই বাড়ীর জমি নিয়ে আনোয়ারা খাতুনকে সৎ ছেলে জিল্লু, জয়নাল, আয়নালের সাথে মাঝে মধ্যেই বিরোধ চলে আসতো। এক পর্যায় ঘঠনার দিন সকালে সৎ ছেলে জিল্লু, জয়নাল, আয়নাল লাঠিশোটা ধারালো অস্ত্র দিয়ে তাকে ব্যাপক মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহতের বড় ভাই আলাউদ্দিন খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন।

আহতের ভাই আলাউদ্দিন জানান, আমার বোনের জয়গার উপর জিল্লু, জায়নাল ও আয়নাল গং জোরপূর্ব ঘর তুলছিলেন। এসময় আমার বোন তাদেরকে বাধা দিলে তার ক্ষিপ্ত হয়ে লাঠিশোঠা দিয়ে ব্যাপক মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা আঘাতের দাগ রয়েছে। সে আটঘরিয়া হাসপাতালে মৃত্যুর সাতে পাঞ্জা লড়ছে। এঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর